হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জন।

এই সময়ে আরও ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৬০৯ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৩ জন ঢাকায় মারা গেছে; রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৬, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে; এসময় ৮৬৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। একই সময়ে যাদের মধ্যে ৭৮৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৭৯ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ৬৪, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, ময়মনসিংহে ৩৯, খুলনায় ৪৫, রংপুরে ১১ জন।

—জা.অর্থনীতি/আইবিএম