Print Date & Time : 08 November 2026 Sunday 08:07 pm

প্রথম পারিশ্রমিক প্রসঙ্গে কেয়া পায়েল

image

জাতীয় অর্থনীতি বিনোদন: অভিনয়ের শুরুর দিনে প্রথম কাজের জন্য মাত্র ১০ হাজার টাকা পারিশ্রমিক পেলেও বর্তমানে ছোট পর্দার ব্যস্ত এই তারকা নাটকপ্রতি নিয়ে থাকেন ১ লাখ ৫০ হাজার টাকা। সম্প্রতি এই বিষয়ে গণমাধ্যমকে তথ্য দেন তিনি।

২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকে আফরান নিশোর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় পথচলা শুরু করেন কেয়া পায়েল। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ থেকে নাটকে পা রেখে প্রথম কাজের জন্য ১০ হাজার টাকা পেয়েছিলেন তিনি। ২০২০ সালে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘অবুঝ মন’ নাটকটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই জনপ্রিয় অভিনেত্রীকে। গত ছয় বছরে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন, যার মধ্যে শতাধিক নাটক ইউটিউবে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। অর্থের পেছনে না ছুটে বর্তমানে ভালো গল্পের কাজের প্রতি মনোযোগী থাকার কথা জানান কেয়া পায়েল। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করে নিজের অভিনয় দক্ষতার মুন্সিয়ানা দেখিয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই তারকা।

জা. অর্থনীতি/এআর