Print Date & Time : 08 November 2026 Sunday 05:32 pm

প্রথম চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত রিচি সোলায়মান

image

জাতীয় অর্থনীতি বিনোদন: দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য ছোটপর্দার অভিনয় জীবন পেরিয়ে এবার প্রথমবারের মতো বড়পর্দায় পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। স্বভাবতইি এই মূহুর্তে উচ্ছ্বসিত তিনি। রিচি জানিয়েছেন, রাজীব সালেহীনের পরিচালনায় ‘রবি ইন ঢাকা’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

১৯৯৮ সালে বিটিভির ‘বেলা-অবেলা’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা রিচি বহু দর্শকপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ বিরতির পর রূপালি পর্দায় তার এই অভিষেক নিয়ে ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে।

জানা গেছে চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয়ে থাকছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম ও আরমান পারভেজ মুরাদের মতো গুণী শিল্পীরা। সিনেমাটিতে নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত বলতে নারাজ এই তারকা।

অভিনয়ের বাইরে বর্তমানে ঢাকায় দুই সন্তান ও নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়াতে ভালোবাসেন তিনি। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকেও কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন রিচি। তার ভক্তরা এখন বড় পর্দায় প্রিয় এই অভিনেত্রীকে দেখার অপেক্ষায় দিন গুণছেন।

জা. অর্থনীতি/এআর