Print Date & Time : 08 November 2026 Sunday 07:26 pm

ক্যানসারে আক্রান্ত পিটার, বিকল্প কোচের সন্ধানে বাফুফে

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: গুরুতর অসুস্থ হয়ে ক্যানসারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। নিজ দেশ ইংল্যান্ডে চিকিৎসাধীন থাকায় ডিসেম্বরের প্রীতি ম্যাচে তাকে পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান বাটলার। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হওয়া মেয়েদের প্রস্তুতি শিবিরের দেখভাল করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের নির্দেশনাতেই চলছে ক্যাম্প।

সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ইতোমধ্যে নতুন কোচের সন্ধান শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শোনা যাচ্ছে, উয়েফা লাইসেন্সধারী ফরাসি কোচ এরিক মেয়ার দলটির দায়িত্ব নিতে পারেন। কঠিন এই সময়ে কোচ পিটার বাটলারের দ্রুত সুস্থতা কামনায় বাফুফে ও পুরো ক্রীড়াঙ্গন।

জা. অর্থনীতি/এআর