Print Date & Time : 08 November 2026 Sunday 08:34 am

বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ‘ফোর স্টার’ গ্রুপের ৪ সদস্য

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকা থেকে দেশীয় অপরাধ চক্র ‘ফোর স্টার’ গ্রুপের চার সক্রিয় সদস্যকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৪।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাগর, রায়হান, আরিফ এবং মাউড়া সাঈফ।

রোববার (৮ নভেম্বর) এসআরবি-৪ এর পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরপুর ও এর আশেপাশের এলাকায় অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল 'ফোর স্টার গ্রুপ' নামক এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি

—জা. অর্থনীতি/এএইচএ