Print Date & Time : 07 November 2026 Saturday 11:22 pm

যম ছোঁয়া সখ্যতা

image

সকালে গ্রামের সংকীর্ণ পথে হাঁটতে বেরুলে 
পাখির ডাকে মন ভরে যায়,
তবে আগের মতো নয়। 
পাখিরা আগের মতো নেই। 
হয়তো সংখ্যায় কম; নয়তো অভিমানে ভুলে গেছে কলরব।
মানুষের সাথে পাখিদের বোঝাপড়া নেই,
পাখিদের সাথে বোঝাপড়া নেই গাছেদের।
করাতির হাতে এখন ইলেক্ট্রিক করাত। 
করাতির সাথে করাতের দিলখোশ বোঝাপড়া।
আর তাই মানুষের সাথে পাখিদের; 
পাখিদের সাথে গাছেদের যম ছোঁয়া সখ্যতা আজকাল।