Print Date & Time : 07 November 2026 Saturday 09:17 pm

সান্তোসের নতুন সিইও নেইমারের বাবা

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। ক্লাবটির ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এবং বর্তমান পরিস্থিতি উত্তরণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকলেও, আগামী মাসে সান্তোসের সভাপতি পদে মার্সেলো তেইশেইরা পুনরায় নির্বাচিত হলে সিইও হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

imageimageimageimageimage

নেইমারের ক্যারিয়ার গঠনে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এনআর স্পোর্টস এজেন্সির সফল পরিচালনার দক্ষতা ক্লাবটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী সান্তোস কর্তৃপক্ষ।

এদিকে ব্রাজিলিয়ান সিরি আতে বর্তমানে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। নতুন এই প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে দলটির পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

জা. অর্থনীতি/এআর