Print Date & Time : 07 November 2026 Saturday 09:43 am

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪ টা ২৫ মিনিটে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক। বাসে আগুন দেখতে পেয়ে চিৎকার করে চালক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনার বিষয়টি তদন্ত করছে পুলিশ। বাসটিতে আগুনের ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

—জা.অর্থনীতি/জেআরটি