জাতীয় অর্থনীতি স্পোর্টস: সিলেট টেস্টের তৃতীয় দিনে এক অবিশ্বাস্য রূপকথা লিখলেন তাওহীদ হৃদয়। লোয়ার অর্ডার ব্যাটারদের দারুণভাবে আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে অপরাজিত ২৪২ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন তিনি, যা বাংলাদেশকে এনে দিয়েছে মহামূল্যবান ২৩ রানের লিড।
দিনের শুরুতে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নেমে দ্রুত মুশফিক, লিটন ও মিরাজকে হারিয়ে বড় বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা। স্কোরবোর্ডে দলের রান যখন নড়বড়ে, তখন অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন হৃদয়।
এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়েও দুর্দান্ত এক জুটি উপহার দেন তিনি। প্রথম ৫০ রান করতে ১০৯ বল খেললেও সময়ের সাথে সাথে নিজের গতি ও আত্মবিশ্বাস বাড়িয়ে ২৪২ রানের ক্যারিয়ারসেরা ও ঐতিহাসিক এই ইনিংসটি সাজান হৃদয়।
তার এই দৃঢ়তায় ভর করেই প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দিনশেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
জা. অর্থনীতি/এআর