Print Date & Time : 07 November 2026 Saturday 03:34 am

যশোরে বনফুলকে ভোক্তা-অধিকারের ১ লাখ টাকা জরিমানা

image

যশোর প্রতিনিধি: যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিচালিত এই বিশেষ অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরের চরম অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থায় ত্রুটি ও অপরিচ্ছন্নতার নানা মারাত্মক অনিয়ম ধরা পড়ে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) সেলিমুজ্জামান। অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকালে পরিচালিত তল্লাশি অভিযানে দেখা যায়, দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির ওপর ও আশপাশে অবাধে বিচরণ করছে বিলেতি তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের প্রধান পাত্র ও র‍্যাকের কাছেও ঝুলন্ত অবস্থায় তেলাপোকার উপস্থিতি চোখে পড়ে। মিষ্টির মতো একটি সংবেদনশীল খাদ্যপণ্য এমন নোংরা ও নোংরা পরিবেশে সংরক্ষণ করার দৃশ্য পরিদর্শকদের চরম অসন্তোষের কারণ হয়।

এ ছাড়া দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে ও খাদ্যসামগ্রীর বাক্সে আইনানুযায়ী প্রয়োজনীয় ট্যাগ, উৎপাদনের তারিখ কিংবা মূল্যসংক্রান্ত কোনো তথ্য প্রদর্শনের সঠিক প্রমাণ ছিল না।

ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বনফুল মিষ্টির দোকানকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তার সঠিক অধিকার নিশ্চিত করতে রেস্তোরাঁ ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো নামীদামি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যঝুঁকি তৈরির সুযোগ দেওয়া হবে না।  

—জা. অর্থনীতি/এলএটি