Print Date & Time : 07 November 2026 Saturday 01:51 am

ধর্ষণ ও যৌন নিপীড়ন মামলায় রাসেল ব্র্যান্ড দোষী সাব্যস্ত

image

জাতীয় অর্থনীতি বিনোদন: ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের আলোচিত অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ড। চার সপ্তাহের দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের জুরি বোর্ড তাকে ১ অভিযোগে ধর্ষণ এবং ৩ অভিযোগে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত করেছে।

‘ফোরগেটিং সারাহ মার্শাল’ খ্যাত এই অভিনেতার বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে একাধিক নারীকে যৌন হেনস্তা ও ধর্ষণের প্রমাণ পেয়েছে আদালত। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অন্য দুটি ধর্ষণ ও একটি যৌন হেনস্থার অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। 
বিচারক জামিনের আবেদন নাকচ করে তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দ্রুতই তার কারাদণ্ডের মেয়াদ ঘোষণা করা হবে।

শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসা এই তারকার বিরুদ্ধে ২০২৩ সালে প্রচারিত এক তথ্যচিত্রের মাধ্যমে প্রথম অভিযোগ প্রকাশ্যে আসে। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আরও কিছু যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত চলছে। আদালতের এই রায় বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি করেছে।

জা. অর্থনীতি/এআর