Print Date & Time : 07 November 2026 Saturday 02:28 am

বিচারকের আসনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

image

জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারকের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত বছর ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সম্প্রচার। প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হওয়া অনুষ্ঠানটিতে নাচ, গান, অভিনয়, আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা সেরা প্রতিযোগীরা অংশ নিচ্ছে।

তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডার পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। রিয়েলিটি শো’টি যৌথভাবে উপস্থাপনা করছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিম।

নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে বেছে বেছে কাজ করা এই তারকা ‘অপলক’ নামের নতুন সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন। বিচারকের দায়িত্ব প্রসঙ্গে মেহজাবীন জানান, নতুন প্রতিভা অন্বেষণের এই সুন্দর উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

জা. অর্থনীতি/এআর