Print Date & Time : 08 November 2026 Sunday 08:00 am

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি: বিজিএমইএ

image

জাতীয় অর্থনীতি অনলাইন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানায়। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জারি করা ওই প্রজ্ঞাপনে দিনটিকে সরকারি সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি কার্যকরের ঘোষণা দিলো বিজিএমইএ।

—জা.অর্থনীতি/জেআরটি