Print Date & Time : 07 November 2026 Saturday 02:28 am

‘স্কিম ৮’-এ ফিরছেন ‘সিডনি প্রেসকট’ খ্যাত নেভ ক্যাম্পবেল

image

জাতীয় অর্থনীতি বিনোদন: হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্কিম’-এর পরবর্তী কিস্তিতে আবারও দেখা যাবে এর মূল আকর্ষন নেভ ক্যাম্পবেলকে। ‘স্কিম ৮’-এ নিজের আইকনিক চরিত্র ‘সিডনি প্রেসকট’ হিসেবে ফেরার বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভ ক্যাম্পবেল জানান, তার আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে ‘স্কিম ৮’ অন্যতম। তবে ছবির গল্প নিয়ে এখনই কোনো তথ্য প্রকাশ না করলেও তিনি হেসে যোগ করেন, ‘আমি এতে থাকছি!’

১৯৯৬ সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় তিনি যুক্ত ছিলেন না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘স্কিম ৭’-এ তার প্রত্যাবর্তন ছিল দুর্দান্ত। ৪৫ মিলিয়ন ডলার বাজেটের সেই ছবিটি বিশ্বজুড়ে ২০৮ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজির সর্বকালের সেরা হিট সিনেমার স্থান দখল করে নেয়।

সেই অভাবনীয় সাফল্যের পরেই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া ‘স্কিম ৮’-এর কাজ শুরু করে। এর চিত্রনাট্য লিখছেন লিলা ও নোরা জাকারম্যান বোনদ্বয়। হরর ঘরানার সিনেমা প্রেমীদের কাছে সিডনি প্রেসকটের প্রত্যাবর্তন এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

জা. অর্থনীতি/এআর