Print Date & Time : 07 November 2026 Saturday 03:45 am

আর্জেন্টিনার ফুটবলে নতুন আরও ২ বিস্ময়

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ২০২৬ বিশ্বকাপের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া আর্জেন্টিনা দলে যুক্ত হয়েছে নতুন কিছু মুখ। নিকো পাসের পাশাপাশি লাতিন আমেরিকার দেশটির ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই তরুণ তুর্কি লিওনেল ফ্লোরেস এবং আগুস্তিন জিয়াই।

সম্প্রতি ‘লস এডুল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই উদীয়মান তারকাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বোকা জুনিয়র্সের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লিওনেল ফ্লোরেসকে নিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, অনুশীলনে ও সীমিত সুযোগে মাঠে এই তরুণ ফরোয়ার্ডের পারফরম্যান্স তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। চলতি মৌসুমে বোকা জুনিয়র্সের জার্সিতে আলো ছড়িয়ে স্কালোনির নজর কেড়েছেন ফ্লোরেস। ইতিমধ্যে বলিভিয়া, বুর্কিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি, এমনকি মেসির বিদায়ী ম্যাচেও একসঙ্গে মাঠে ছিলেন এই তরুণ।

অন্যদিকে, ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ২২ বছর বয়সী ফুলব্যাক আগুস্তিন জিয়াইয়ের প্রশংসাও করেছেন কাতার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। জিয়াই সম্পর্কে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘সে মাঠে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং অনুশীলনেই প্রমাণ করেছে সে কোন উচ্চতায় পৌঁছাতে পারে।’

মেসির বিদায়ের পর দল গঠনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও নতুন প্রতিভার এই সমাহারই এখন আলবিসেলেস্তে শিবিরের মূল শক্তি বলে মনে করছেন ম্যাক অ্যালিস্টার।

জা. অর্থনীতি/এআর