Print Date & Time : 04 November 2026 Wednesday 12:47 am

বিশেষ মহল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে

image

জাতীয় অর্থনীতি, ঢাকা: রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোনো ধরনের অরাজকতা করতে দেব না। বিশেষ মহল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সদস্যরা কেন? যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করা আছে। তাদের অনেকে রাজনৈতিক দলের পোস্টধারী নেতা। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।

এর আগে সকাল ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। তখন পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় অন্তত ৪ জনকে আটক করে পুলিশ।

—জা.অর্থনীতি/আরএস