Print Date & Time : 03 November 2026 Tuesday 08:07 pm

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

image

জাতীয় অর্থনীতি অনলাইন: সোলার প্যানেল থেকে আগামী গ্রীষ্মের মধ্যে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, এবারের গ্রীষ্মে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী গ্রীষ্মে যেন সেই ভোগান্তি না হয়, অথবা হলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চান তারা। এ ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে রুফটপ সোলার।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

—জা.অর্থনীতি/জেআরটি