জাতীয় অর্থনীতি বিনোদন: দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড ‘স্কিনো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। রোববার ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে তার এই পথচলা শুরু।
‘হেলদি স্কিন এভরিডে’ স্লোগানকে সামনে রেখে কোরিয়ান ফর্মুলেশনে মানসম্মত ও সাশ্রয়ী ত্বকের যত্নের পণ্য নিয়ে কাজ করছে স্কিনো। ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নীহা জানান, সঠিক স্কিন কেয়ার ও সচেতনতার বার্তাটি তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান। স্কিনোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম জানিয়েছেন, শুধু পণ্যের প্রচার নয়- বরং ত্বকের সঠিক যত্ন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই তাদের এই উদ্যোগ।
তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে আগামী দিনে বেশ কিছু সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির। এছাড়া ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে স্কিনোর একটি বিশেষ গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) টিমও কাজ করে যাচ্ছে।
জা. অর্থনীতি/এআর