জাতীয় অর্থনীতি বিনোদন: ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির (টলিউড) কলাকুশলী গিল্ডের নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কলকাতার চারটি প্রধান স্টুডিওতে এই ভোটগ্রহণ শুরু হয়। আর এই নির্বাচন ঘিরে টালিগঞ্জে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, মেক-আপ আর্টিস্ট, কস্টিউম, ক্রাফট ওয়ার্ক, রাইটার্স এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসহ মোট ৫টি গুরুত্বপূর্ণ গিল্ডের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগামীকাল রোববার (১ নভেম্বর) শব্দ প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান, হেয়ার ড্রেসার, সিনেমাটোগ্রাফার ও স্টান্টম্যানসহ বাকি ১১টি গিল্ডের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সঙ্গে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদসহ মোট ১৬টি গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন উপলক্ষে টলিউডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকারা সন্তোষ প্রকাশ করেছেন। অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেছেন, অতীতে টলিউডের পরিবেশ বেশ অস্বস্তিকর থাকলেও বর্তমান পরিস্থিতিতে কর্মীরা অবাধে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) প্রধান উপদেষ্টা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আশা প্রকাশ করেছেন যে, এই নির্বাচনের মাধ্যমে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সঠিক গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে।
জা. অর্থনীতি/এআর