Print Date & Time : 31 October 2026 Saturday 08:12 pm

৫ হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ নন?

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: চলতি মেজর লিগ সকারে (এমএলএস) পাঁচটি হলুদ কার্ড দেখলেও নিষিদ্ধ হচ্ছেন না লিওনেল মেসি। লিগের এক দারুণ নিয়মের সুবাদে আইনি মারপ্যাঁচ এড়িয়ে ঠিকই মাঠে নামছেন ইন্টার মায়ামি’র এই হাই-প্রোফাইল তারকা।

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার হলুদ বা লাল কার্ড ছাড়াই টানা পাঁচ ম্যাচ খেললে তার নামের পাশে জমে থাকা কার্ডের সংখ্যা একটি কমে যায়। একে বলা হয় ‘ভালো আচরণের প্রণোদনা’। সিনসিনাটির বিপক্ষে মৌসুমের পঞ্চম কার্ড দেখার আগে মেসি একাধিকবার টানা পাঁচ বা তার বেশি ম্যাচ কার্ড ছাড়া খেলেছেন। ফলে নিয়ম অনুযায়ী তার আগের কার্ডগুলো মওকুফ হয়ে গেছে এবং কার্যকরভাবে তার কার্ডের সংখ্যা এখন মাত্র দুইয়ে নেমে এসেছে। তাই নিষেধাজ্ঞার খড়্গ পড়ছে না তার ওপর।

সোমবারস (২ নভেম্বর) ভোরে নিউ ইংল্যান্ড রেভুলেশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের টিকিট পাওয়ার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে যথারীতি মাঠে নামবেন মায়ামি অধিনায়ক মেসি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় বর্তমানে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউ ইংল্যান্ড। প্লে-অফ নিশ্চিত হলেও সরাসরি চ্যাম্পিয়নস কাপের টিকিট পেতে জয় ছাড়া বিকল্প নেই মায়ামির।

জা. অর্থনীতি/এআর