Print Date & Time : 04 November 2026 Wednesday 01:46 am

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

image

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সন্দেহভাজন ৪ জনকে আটক করে পুলিশ। সেই সঙ্গে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কলাবাগানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভারব্রিজের নিচে (বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে) একটি লাল রঙের শপিং ব্যাগে অবিস্ফোরিত ৩টি ককটেলসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করার কার্যক্রম চলমান রয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি