Print Date & Time : 31 October 2026 Saturday 08:29 pm

সন্তান জন্মের পর জীবন পাল্টে গেছে ভিকি-ক্যাটরিনার

image

জাতীয় অর্থনীতি বিনোদন: মাতৃত্বের স্বাদ গ্রহণের পর থেকে বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবনযাত্রায় এসেছে বিশাল পরিবর্তন। কাজের ব্যস্ততা এবং সন্তানকে সময় দেওয়ার ফাঁকে স্বামী ভিকির সঙ্গে নিজেদের মতো করে একান্ত সময় কাটানো বেশ কঠিন হয়ে পড়েছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যাটরিনা।

ব্যক্তিগত জীবন সবসময়ই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করা এই জুটি ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৫ সালে তাদের পুত্রসন্তান বিহানের জন্ম হয়। 

সাক্ষাৎকারটিতে ক্যাটরিনা তার স্বামী ভিকির প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানান, দীর্ঘ সময় শুটিং করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেও ভিকি যেভাবে সন্তান ও তাকে সময় দেন, তা সত্যিই দারুণ। কাজের শত চাপের মধ্যেও বাবা হিসেবে ভিকির দায়িত্ববোধ ও মনোযোগ এতটুকু কমে না।

তবে ব্যস্ততার কারণে একসঙ্গে খাওয়া দাওয়া করা কিংবা সিনেমা দেখার মতো নিজেদের একান্ত মুহূর্তগুলো হারিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও তা নিয়ে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। ভিকির ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করে ক্যাটরিনা জানান, সময়ের সঙ্গে সবকিছু আবার মানিয়ে যাবে—এটাই তাদের ভরসা।

image

উল্লেখ্য, ২০২৪ সালে ‘মেরি ক্রিসমাস’ ছবির পর আপাতত অভিনয়ে বিরতিতে থাকা ক্যাটরিনা এখন নিজের ব্যবসা ও পরিবারকেই প্রধান্য দিচ্ছেন এবং একই সাক্ষাৎকারে ভবিষ্যতে কোনো খলচরিত্রে অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেন ক্যাট।

জা. অর্থনীতি/এআর