Print Date & Time : 01 November 2026 Sunday 09:01 am

অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা প্রচার: তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ

image

জাতীয় অর্থনীতি বিনোদন: অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি প্রকাশ ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ২৭ অক্টোবর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান। এছাড়া দুই বোনের সম্পর্ক ও শিশুদের ছবি প্রকাশের ক্ষেত্রে পরিবার বা বাদীর কোনো অনুমতি নেওয়া হয়নি, যা সাইবার সুরক্ষা আইনের লঙ্ঘন। অতীতে মেসেঞ্জারেও বাদীকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

image

এর আগে শাড়ি সংক্রান্ত আর্থিক ও আইনি জটিলতায় দুটি মামলা করেন বাদী। বর্তমান নোটিশে আগামী দুই দিনের মধ্যে ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আর্থিক ক্ষতিপূরণসহ মানহানির অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

চলমান এই আইনি লড়াই ও পাল্টাপাল্টি অভিযোগে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুই পক্ষের দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

জা. অর্থনীতি/এআর