Print Date & Time : 28 October 2026 Wednesday 05:25 am

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: তিন বিভাগে বৃষ্টির শঙ্কা

image

জাতীয় অর্থনীতি অনলাইন: পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) দিক পরিবর্তন করে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হচ্ছে। এটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে সোমবার দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

—জা. অর্থনীতি/এএইচএ