Print Date & Time : 27 October 2026 Tuesday 11:04 pm

২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৬২ জন আটক, ৪৩ মামলা

image

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৩টি মামলা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন।

অভিযানকালে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, চার হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদক ইস্কাফের ৩০০ বোতল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন ও ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এএইচএ