Print Date & Time : 28 October 2026 Wednesday 05:54 am

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৩৮৩ জন

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: ৪৫তম বিসিএস থেকে ৩৮৩ জনকে শিক্ষা ক্যাডারের নবম গ্রেডে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে চাকরিতে যোগদানের সময় ও ওরিয়েন্টেশন কর্মসূচির সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে।

এছাড়া বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশ নিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৪ অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের আলোকে ৩৮৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ (বা চলতি প্রবিধান) অনুযায়ী ৪৪,০০০-১০৫৯০০ টাকা বেতনক্রমে কিছু শর্ত সাপেক্ষে এ নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের উল্লেখযোগ্য শর্তসমূহ

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ১ নভেম্বর পূর্বাহ্নে আবশ্যিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর সশরীরে (যোগদানের স্থান: পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া) উপস্থিত হয়ে প্রভাষক পদে যোগদানপত্র জমা দিতে হবে।

—জা.অর্থনীতি/আরএস