Print Date & Time : 25 October 2026 Sunday 08:34 pm

শীতের সবজি আসছে বাজারে, কমেছে ডিমের দামও

image

অনলাইন ডেস্ক: রাজধানীর বাজারে শীতকালীন সবজির আগমন শুরু হওয়ায় কয়েক ধরনের সবজির দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। তবে টমেটো ও আগাম শিমের মতো সবজির দাম এখনো তুলনামূলক বেশি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি, পটোল, বেগুন ও কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম মুলা ও ঢ্যাঁড়সের দাম কেজিপ্রতি ৭০ টাকা। শিমের কেজি ১২০ টাকা এবং টমেটো ১৪০ টাকা। অন্যদিকে পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কাঁচা মরিচের দাম মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন বাদামি ডিমের দাম ১৪০ টাকা, সাদা ডিম ১৩০ টাকা। গত সপ্তাহে ডজনপ্রতি ডিমের দাম ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল। গরুর মাংসের কেজি আগের মতোই ৮০০ টাকা।

মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২০০-২২০ টাকা, রুই ৪৫০-৫০০ টাকা এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা। মাছের ধরন, আকার ও জীবিত-মৃত অবস্থার ওপর দাম নির্ভর করছে। বাজার ও সময়ভেদে দামের কিছুটা পার্থক্যও দেখা যাচ্ছে।

জা.অর্থনীতি/এসআই