Print Date & Time : 23 October 2026 Friday 05:12 pm

১৯ ফুটের ৯০ কেজির দৈত্যাকার অজগরের সঙ্গে লড়াই

image

আন্তর্জাতিক ডেস্ক: বিশাল আকৃতির একটি অজগরের সঙ্গে এক তরুণের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাপটির প্যাঁচ থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত অজগরের কবল থেকে মুক্ত হতে সক্ষম হন ওই তরুণ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মতো একটি এলাকায় বিশাল অজগরটির মুখ শক্ত করে ধরে রেখেছেন এক তরুণ। তার হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে সাপটি। একপর্যায়ে তরুণের শরীরের বিভিন্ন অংশ পেঁচিয়ে ধরে অজগরটি। তবু সাপটির মাথা ছাড়তে রাজি হননি তিনি।

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, অজগরের প্যাঁচে তরুণের দুই পা ও একটি হাত আটকে রয়েছে। অন্য হাত দিয়ে মাটিতে ভর দিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই মাটিতে গড়িয়ে পড়েন। এরপর ধীরে ধীরে সাপটির প্যাঁচ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে থাকেন ওই তরুণ। শেষ পর্যন্ত অজগরের কবল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৯ ফুট এবং ওজন ৯০ কিলোগ্রামের বেশি। সাপটির সঙ্গে লড়াই করতে দেখা যাওয়া তরুণের নাম মাইক হলস্টন। ইনস্টাগ্রামে ‘দ্যরিয়্যালটারজ়ান’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ তা দেখেছেন। অজগরের সঙ্গে তরুণের এই বিপজ্জনক লড়াই দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেকে তাঁর সাহসিকতার প্রশংসাও করেছেন।

জা.অর্থনীতি/এসআই