Print Date & Time : 23 October 2026 Friday 09:38 am

‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হয়েও নিষিদ্ধ অস্ট্রেলিয়ান পেসার মেগান শুট

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হয়েও বড় শাস্তির মুখে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মেগান শুট। প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের নিয়ম ভঙ্গ করার দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, প্রতিযোগিতা বহির্ভূত সময়ে স্পোর্টস মেডিসিন ও নির্দেশিকা মেনে চলতে ব্যর্থ হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। তবে এটি কোনো পারফরম্যান্স বর্ধক ওষুধ সম্পর্কিত ঘটনা ছিল না বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

শাস্তির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার। বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মেগান শুট। সিরিজের দারুণ পারফরম্যান্সের পরপরই এমন নিষেধাজ্ঞায় হতাশ অজি ক্রিকেট সমর্থকেরা।

জা. অর্থনীতি/এআর