Print Date & Time : 23 October 2026 Friday 01:09 am

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত

image

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন- শরীয়তপুরের জাজিরার সামাদ ফকির (৭০), সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), রাজশাহীর গোদাগাড়ীর বাসচালক সোহেল রানা (৪০), বাগমারার আনোয়ার হক (৩০) ও পটুয়াখালীর তাছফিয়া খাতুন (৮)।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কুয়াকাটা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। 

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আব্দুস সালাম অভিযোগ করেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং বাসটি দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে