Print Date & Time : 07 November 2026 Saturday 01:02 pm

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

image

অনলাইন ডেস্ক: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, এ বছর দেশে হাম-সম্পর্কিত নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যু মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০১ জনে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০৯৭। আর পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে ১৩০৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে।

একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এতে দেশে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

—জা.অর্থনীতি/আইবিএম