Print Date & Time : 25 October 2026 Sunday 02:57 am

পূজায় শাড়ি পেয়ে আনন্দিত তাড়াইলের হরিজন ও জেলে নারীরা

image

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে হরিজন ও জেলে সম্প্রদায়ের হতদরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। নতুন শাড়ি পেয়ে আনন্দিত হয়েছেন উপকারভোগী নারীরা।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

এ সময় ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন এবং দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব উপস্থিত ছিলেন।

দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। শাড়ি পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। দুর্গাপূজায় নতুন শাড়ি পেয়ে তাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।

—জা. অর্থনীতি/এনজে