Print Date & Time : 20 October 2026 Tuesday 07:13 am

ডিএসইতে সূচকের উত্থান, ৫০২ কোটি টাকা লেনদেন

image

জাতীয় অর্থনীতি অনলাইন: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের উত্থানের পাশাপাশি লেনদেন বেড়ে ৫০২ কোটি টাকা ছাড়িয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫০ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৪০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ১৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৫৭৬ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৭ টির শেয়ারের দাম বেড়েছে, ১৩৬ টির কমেছে এবং ৫৮ টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো—প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আইপিডিসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ ও শার্প ইন্ডাস্ট্রিজ।

দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো হলো—আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ এবং মতিন স্পিনিং।

অন্যদিকে, দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো হলো—শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং, এমএল ডাইং, ফ্যামিলিটেক্স (বিডি), সোনালী আঁশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, জেনারেশন নেক্সট, তুং হাই নিটিং, দেশ গার্মেন্টস ও আমান ফিড। দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৩৬৫ টাকা।—বাসস

—জা.অর্থনীতি/আরএস