Print Date & Time : 07 November 2026 Saturday 08:17 am

নেইমারের চোখে ইয়ামালই ‘বিশ্বসেরা’

image

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ১৯ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ ফুটবল বিশ্বের বড় বড় তারকারা। এবার তার বন্দনায় যুক্ত হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চলতি মৌসুমে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বার্সা উইঙ্গারকে সরাসরি ‘বিশ্বসেরা’ হিসেবে আখ্যা দিয়েছেন সান্তোসে খেলা এই ফরোয়ার্ড।

ইনস্টাগ্রাম স্টোরিতে ২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে নিজের পারফরম্যান্সের পরিসংখ্যানের সঙ্গে ইয়ামালের চলতি মৌসুমের পারফরম্যান্সের একটি তুলনামূলক চিত্র শেয়ার করেন নেইমার।

২০১৫-১৬ মৌসুমের পর ইউরোপের শীর্ষ লিগগুলোর পারফরম্যান্স রেটিংয়ের এই তালিকায় ইয়ামালের গড় রেটিং ৮.৬১, যা দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে আছেন নিজেই (৮.৮১)। নেইমারের শেয়ার করা এই স্টোরিটি নিজের অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেছেন ইয়ামাল। ২৬ অক্টোবরের ব্যালনে ডি’অর অ্যাওয়ার্ডের দৌড়েও ইয়ামালকে শীর্ষ দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

ইয়ামাল ও রাফিনহার দুর্দান্ত ফর্মের ওপর ভর করে হানসি ফ্লিকের বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় নিশ্চিত করেছে। ক্লাবটি ১০ ম্যাচে ৪৩টি গোল করেছে। ১৯২৩-২৪ মৌসুমের পর বিগত ১০২ বছরে এটিই বার্সেলোনার সেরা মৌসুমের সূচনা। 

চলতি মৌসুমে ১০ ম্যাচে ৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। অন্যদিকে ইনজুরিতে পড়ার আগে রাফিনহাও ৮ ম্যাচে ১৪ গোল ও ৩ অ্যাসিস্ট করে দুর্দান্ত ছন্দে রয়েছেন।

জা. অর্থনীতি/এআর