Print Date & Time : 08 November 2026 Sunday 01:42 am

ইরান যুদ্ধের কারণে ইউরোপের ১০০ বিলিয়ন ইউরোর বেশি ক্ষতি

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে ইউরোপীয়দের ইতোমধ্যে ১০০ বিলিয়ন ইউরোরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার মতে, যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে।

ইরান যুদ্ধ আট মাসে গড়িয়েছে। যদিও হামলা পাল্টা হামলার ঘটনা কমেছে। তবে হুমকি পাল্টা হুমকিতে তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। এমনকি যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।

এমন পরিস্থিতিতে শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, যারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের আশঙ্কাই সত্যি হয়েছে। 

যুদ্ধের বিরোধিতা করে তিনি বলেন, যারা যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, তারা সঠিক ছিলাম যখন আমরা যুদ্ধকে না বলেছিলাম। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনেও যুদ্ধের বিরোধিতাকারীদের অবস্থানের পক্ষে কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই নয়, বরং এর অর্থনৈতিক ও সামাজিক পরিণতির কারণেও যুদ্ধের বিরোধিতাকারীরা সঠিক ছিলেন।

সানচেজ বলেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতোমধ্যে অনুভূত হচ্ছে।

যুদ্ধের প্রভাব মোকাবিলায় স্পেনের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা দেওয়া এবং গাড়ি ব্যবহারকারীদের সুরক্ষায় ১২ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।

তথ্যসূত্র: আল জাজিরা

—জা.অর্থনীতি/জেআরটি