বিনোদন ডেস্ক: স্টিফেন কিংয়ের বিখ্যাত গল্প অবলম্বনে তৈরি মাইক ফ্লানাগানের জনপ্রিয় ধারাবাহিক 'ক্যারি' প্রথম মৌসুমেই বেশ সাড়া ফেলেছে। এরপরই রহস্যময় সমাপ্তির কারণে দর্শক মনে প্রশ্ন জেগেছে—সামনে কি তবে ছবিটির দ্বিতীয় মৌসুম আসছে?
প্রাইম ভিডিও’র এই মিনি সিরিজটির প্রথম মৌসুমের শেষ পর্বে উপন্যাস থেকে কিছুটা সরে এসে এক নতুন মোড় তৈরি করেছে। প্রথম মৌসুমের শেষে দেখা যায়, মূল চরিত্র ক্যারি হোয়াইট চেম্বারলেইন শহরের ধ্বংসযজ্ঞ পেছনে ফেলে এমালিনের সাথে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়।
অন্যদিকে, ক্যারির মা মার্গারেটের মধ্যেও একই ধরনের টেলিকিনেটিক ক্ষমতা প্রকাশ পায়, তবে এক রহস্যময় নারী সংস্থা তাকে হত্যা করে। এছাড়া ক্রিস হারগেনসেনের মৃত্যু এবং সু স্নেলের বেঁচে যাওয়ার ঘটনাগুলো গল্পের ভবিষ্যৎ নতুন করে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।
যদিও অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেয়নি। পরিচালক ফ্লানাগান একটি সাক্ষাৎকারে জানান যে গল্পটি নিয়ে তার তিন মৌসুমের একটি ট্রিলজি তৈরির স্বপ্ন রয়েছে। শেষ পর্বের নাটকীয়তাও গল্প টিকে থাকার জোরালো সম্ভাবনা তৈরি করেছে।
জা. অর্থনীতি/এআর