Print Date & Time : 15 October 2026 Thursday 12:09 am

এক সপ্তাহে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

image

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

সৌদি আরবে আইন ভাঙার অভিযোগে এক সপ্তাহেই প্রায় ১০ হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। কী ধরনের আইন ভাঙার অভিযোগে এত বিপুলসংখ্যক মানুষকে আটক করা হলো? অভিযানে আটক করা হয়েছে ১১ হাজার ৮১৯ জনকে। এদিকে, অবৈধ প্রবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ!

সৌদি আরবে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে আবাসিক আইন ভাঙার অভিযোগে ৫ হাজার ৭৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ২ হাজার ৭১৯ জন আটক হয়েছেন।

যাচাই-বাছাই শেষে প্রায় ২০ হাজার মানুষকে ট্রাভেল পাস বা ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার মানুষের দেশ ছাড়ার প্রক্রিয়া প্রায় শেষের পথে। নিয়ম ভাঙার অভিযোগে বর্তমানে ৩২ হাজারেরও বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।

অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়। তাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এ ছাড়া, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ধরা পড়েছেন আরও ৩২ জন।

অবৈধ প্রবাসীদের যাতায়াত, আশ্রয় বা কাজে সহায়তার অভিযোগে ১৯ জনকে চিহ্নিত করেছে প্রশাসন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা কোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একইসঙ্গে অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হবে।

১০ হাজার প্রবাসীকে ফেরত সৌদির!

সৌদি আরবে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের অভিযানে গ্রেফতার হয়েছেন ১১ হাজার ৮১৯ জন। এর মধ্যে আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে ভ্রমণ নথির জন্য দূতাবাসে পাঠানো হয়েছে এবং আরও ৪ হাজারের দেশ ছাড়ার প্রক্রিয়া চলছে। অবৈধ প্রবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।!  

—জা. অর্থনীতি/এলএটি