Print Date & Time : 28 October 2026 Wednesday 08:32 am

জানা গেলো এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

image

জাতীয় অর্থনীতি অনলাইন: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট-২০২৬ (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যে-কোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট- ২০২৬ (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সম্মতি দিলে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া যায়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

—জা.অর্থনীতি/জেআরটি