Print Date & Time : 14 October 2026 Wednesday 02:15 am

গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা যৌথ নদী কমিশনেই: ভারত

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: সম্প্রতি বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর এক বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন।

গঙ্গা নদীর পানি বণ্টন সংক্রান্ত সব বিষয়ের আলোচনা 'যৌথ নদী কমিশন' বা জেআরসির অধীনেই হয়ে থাকে বলে আবারও জানিয়েছে ভারত।

আজ (৯ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'নদীসংক্রান্ত যাবতীয় বিষয়ের আলোচনা যৌথ নদী কমিশনের পরিধির মধ্যেই অনুষ্ঠিত হয়।'

সম্প্রতি বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর এক বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন।

বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন যে, গঙ্গার পানি বণ্টন নিয়ে চলতি বছরের ১২ ডিসেম্বরের আগেই একটি নতুন চুক্তি সই হবে। উল্লেখ্য, ওই দিনই বিদ্যমান ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

গঙ্গার পানি বণ্টনের বিষয়টি বাংলাদেশের অন্যতম প্রধান ইস্যু এবং এটি ভারতের সঙ্গে সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

এর আগে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী গঙ্গার পানি বণ্টন নিয়ে বিদ্যমান চুক্তিটিকে 'ত্রুটিপূর্ণ' হিসেবে উল্লেখ করে নতুন চুক্তির আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বর্তমান চুক্তিতে বিশেষ করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানি পাওয়ার বিষয়টি নিশ্চিত করার মতো কোনো ধারা (গ্যারান্টি ক্লজ) নেই।

—জা.অর্থনীতি/আরএস