বরিশাল প্রতিনিধি: নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী চলমান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অংশ হিসেবে বরিশালে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি কলোনীর এলাকার দুইটি চিরার খাজার তৈরি কারখানা ও একটি এলপি গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রির দোকান ও নগরীর পোর্ট রোর্ড এলাকায় একটি দোকানসহ মোট ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের কারণে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দুপুরে অভিযানে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রসহ পুলিশের একটি টিম।
—জা. অর্থনীতি/এনজে