Print Date & Time : 25 October 2026 Sunday 06:16 am

সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১৬ কোটি টাকায়

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি এস্টেট সেল থেকে মাত্র ৩০ ডলারে কেনা পুরোনো একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। চিত্রকর্মটি শিকাগোর পরাবাস্তববাদী শিল্পী গারট্রুড অ্যাবারক্রোমবির আঁকা।

এস্টেট সেলে ধুলাবালির মধ্যে পড়ে থাকা চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’। পরে জানা যায়, এটি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা অ্যাবারক্রোমবির একটি গুরুত্বপূর্ণ কাজ। সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে ছবিটি নিলামে তোলা হলে এর দাম উঠে যায় ১৩ লাখ ৫০ হাজার ডলারে। এর মধ্য দিয়ে এটি অ্যাবারক্রোমবির আঁকা চিত্রকর্মগুলোর মধ্যে এযাবৎকালের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কাজের স্বীকৃতি পেয়েছে।

‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’ শিরোনামের চিত্রকর্মটি ১৯৫১ সালে আঁকেন অ্যাবারক্রোমবি। নিলামকারীদের ধারণা ছিল, এটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। তবে চূড়ান্ত নিলামে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দাম ওঠে।

বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে চিত্রকর্মটি উপহার দিয়েছিলেন শিল্পী। এরপর প্রায় ৭৫ বছর ধরে এটি ওই চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।

জা.অর্থনীতি/এসআই