Print Date & Time : 07 November 2026 Saturday 06:52 pm

৬৪ বছর বয়সে বিয়ে! জিম ক্যারির জীবনে কে এই মিন আহ?

image

অনলাইন ডেস্ক: ৬৪ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে হলিউডের জনপ্রিয় অভিনেতা জিম ক্যারি! দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন ‘দ্য মাস্ক’ ও ‘ব্রুস অলমাইটি’ খ্যাত এই অভিনেতা! এর আগে, দুইবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তার। কে এই ‘মিন আহ’, যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন ‘জিম ক্যারি’? 

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি! দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন ‘দ্য মাস্ক’ ও ‘ব্রুস অলমাইটি’ খ্যাত এই অভিনেতা!
জিম ক্যারির মুখপাত্র জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়েছে। মিন আহর বয়স ৩২ বছর। তবে, বিয়ের সঠিক তারিখ কিংবা অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জিম ক্যারি। তাই বিয়ের আয়োজনও ছিল বেশ ব্যক্তিগত! 

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় জিম ক্যারি ও মিন আহকে। প্যারিসে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। ওই অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক সিজার পুরস্কার দেওয়া হয়। 
পুরস্কার গ্রহণের বক্তব্যে মিন আহকে বিশেষভাবে উল্লেখ করেন জিম। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মিন আহকে নিজের বিশেষ সঙ্গী হিসেবে উল্লেখ করেন তিনি! 

এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে। এর আগে, ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের একটি মেয়ে রয়েছে, জেন এরিন ক্যারি। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম ক্যারি! তবে, এক বছরেরও কম সময়ের মধ্যে সেই সম্পর্কের ইতি ঘটে! ১৯৯৭ সালে তাদের বিচ্ছেদ হয়। 
মিন আহ লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী একজন অভিনেত্রী ও শিল্পী। জিম ক্যারির তুলনায় তিনি বরাবরই অনেকটা আড়ালে থেকেছেন। তার অভিনয়জীবন ও ব্যক্তিগত পরিচয় নিয়েও প্রকাশ্যে খুব বেশি তথ্য নেই। তবে, জিম ক্যারির সঙ্গে সম্পর্কের কারণে ফেব্রুয়ারির সিজার অ্যাওয়ার্ডসের পর থেকেই আলোচনায় আসেন মিন আহ। ওই অনুষ্ঠানে জিমের মেয়ে জেন ও নাতি জ্যাকসনের পাশেই বসেছিলেন তিনি। 

প্রেমিকা মিন আহকে বিয়ে জিম ক্যারির? 

৬৪ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে হলিউডের জনপ্রিয় অভিনেতা জিম ক্যারি! দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন ‘দ্য মাস্ক’ ও ‘ব্রুস অলমাইটি’ খ্যাত এই অভিনেতা! এর আগে, দুইবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তার। কে এই ‘মিন আহ’, যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন ‘জিম ক্যারি’? 

৬৪ বছরে তৃতীয় বিয়ে জিম ক্যারির? 

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন হলিউড তারকা জিম ক্যারি! দীর্ঘদিনের প্রেমিকা ৩২ বছর বয়সী মিন আহকে লস অ্যাঞ্জেলেসে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেছেন তিনি। এর আগে, ১৯৮৭ সালে মেলিসা ওমার এবং ১৯৯৬ সালে লরেন হলিকে বিয়ে করেছিলেন জিম। দুটো বিয়েরই বিচ্ছেদ হয়! চলতি বছরের ফেব্রুয়ারিতে সিজার অ্যাওয়ার্ডসে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় জিম ও মিন আহকে।  

 

—জা. অর্থনীতি/এলএটি