Print Date & Time : 15 October 2026 Thursday 01:17 pm

রাজনগরে পুকুরের ডুবে গৃহবধূর মৃত্যু

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে পুকুরের পানিতে ডুবে বিনতী রানী কুণ্ডু (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ৮ নম্বর মনসুরনগর ইউনিয়নের কাটাজুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনতী রানী কুণ্ডু গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুন্দরদী গ্রামের অশোক কুণ্ডুর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর সাথে রাজনগরের কাটাজুরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতের কোনো এক সময় ঘরের বাইরে বের হন বিনতী রানী। সকাল ৮টার দিকে স্বামী অশোক কুণ্ডু বাসার পাশের পুকুরে স্ত্রীর মরদেহ ভাসতে দেখে স্থানীদের সহায়তায় উদ্ধার করেন। নিহতের স্বামীর ভাষ্যমতে, বিনতী রানী দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তার চরম কষ্ট হতো। ভোররাতে অসাবধানতাবশত পুকুরপাড়ে গেলে তিনি পানিতে পড়ে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে রাজনগর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি