Print Date & Time : 02 November 2026 Monday 10:30 am

জামালপুরে কুকুরের কামড়ে আহত ১৫

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া ও টুংরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার হঠাৎ কয়েকটি কুকুর গ্রামে ঢুকে যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কুকুরের আক্রমণে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে আলিক, সাবিদ, সাজু, চাদর, কাউসার, নাজমুল, রাবিয়া, মুশফিক ও শহীদসহ ৯ জন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা বকশীগঞ্জ ও শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন

আহত শহীদ জানান, সকালে হঠাৎ কুকুরটি গ্রামে ঢুকে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। পরে স্থানীয়রা সতর্ক হয়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুরের কামড়ে আহত ৯ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে