Print Date & Time : 27 October 2026 Tuesday 04:33 am

ইউরিয়া সার পাচারকালে আটক ২, ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

image

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সারসহ দুই চালককে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি টলি গাড়িও জব্দ করা হয়।  

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কাটখাল ইউনিয়ন এলাকায় অবৈধভাবে টলিতে করে সার স্থানান্তরের সময় ড্রাইভার শাহিন মিয়া ও জহির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের গাড়ি তল্লাশি করে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার ও জব্দ করা হয়।  

মেয়েকে রাসেল ভাইপারের দংশন, সাপ নিয়ে হাসপাতালে বাবা

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার এলএলবি জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক দুই ড্রাইভার শাহিন মিয়া ও জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামের আরও একজনসহ মোট ৪ জনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  

​ওসি আরও বলেন, কৃষকদের জন্য সরকার নির্ধারিত ও বরাদ্দকৃত সার কালোবাজারি বা পাচারের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

​বর্তমানে উদ্ধারকৃত ১১১ বস্তা ইউরিয়া সার এবং জবাদকৃত টলি দুটি মিঠামইন থানা হেফাজতে রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে