জাতীয় অর্থনীতি ডেস্ক: ট্রাম্প-মেলানিয়ার দাম্পত্যে কী দূরত্ব তৈরি হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট যখন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ব্যস্ত, তখন রাজনৈতিক আয়োজনগুলোতে স্ত্রী মেলানিয়ার অনুপস্থিতি নতুন করে নজর কেড়েছে! এর মধ্যেই এক নারী সহকর্মীর সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে! আর রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে মেলানিয়ার না থাকার খবর সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে মেলানিয়ার অনুপস্থিতি এবং ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত সম্পর্কের গুঞ্জনকে ঘিরে আলোচনা তীব্র হয়েছে!
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি টেক্সাসের ডালাসে দুই দিনব্যাপী একটি সম্মেলনের আয়োজন করছে। সেখানে দুই রাতেই বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন। তবে, এই সম্মেলনে মেলানিয়া ট্রাম্প থাকছেন না। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিষয়টি দ্য ওয়াশিংটন পোস্টকে নিশ্চিত করেছেন।
মেলানিয়ার অনুপস্থিতির খবর এমন সময়ে সামনে এসেছে, যখন কয়েকদিন আগের একটি ভিডিও নিয়েও ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
‘ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস’ অনুষ্ঠানের ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একপর্যায়ে মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু বলতে দেখা যায় ট্রাম্পকে। তখন মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা দেখাচ্ছিল। এর কিছুক্ষণ পর তিনি নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান। তাদের মধ্যে কী কথা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। ভিডিওটির দৃশ্য ও মেলানিয়ার আচরণকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের নানা জল্পনা ছড়িয়েছে।
এর সঙ্গে যোগ হয়েছে ট্রাম্পের এক নারী সহকর্মীর সঙ্গে কথিত সম্পর্কের গুঞ্জন। তবে, এসব আলোচনা এখনো মূলত জল্পনা ও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। ট্রাম্প বা মেলানিয়ার পক্ষ থেকে দাম্পত্য সম্পর্কে কোনো সংকটের বিষয় নিশ্চিত করা হয়নি। ফলে, মেলানিয়ার সম্মেলনে অনুপস্থিতি আসলে ব্যক্তিগত কোনো কারণ নাকি রাজনৈতিক ব্যস্ততার অংশ, তা এখনো স্পষ্ট নয়। তবে, মধ্যবর্তী নির্বাচনের আগে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে মার্কিন রাজনীতিতে।
ট্রাম্প-মেলানিয়ার দাম্পত্যে কী দূরত্ব তৈরি হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট যখন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ব্যস্ত, তখন রাজনৈতিক আয়োজনগুলোতে স্ত্রী মেলানিয়ার অনুপস্থিতি নতুন করে নজর কেড়েছে! এর মধ্যেই এক নারী সহকর্মীর সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে! আর রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে মেলানিয়ার না থাকার খবর সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে বক্তব্য দেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে, সেখানে থাকছেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প! এর মধ্যেই ট্রাম্পের এক নারী সহকর্মীর সঙ্গে কথিত সম্পর্ক এবং ট্রাম্প-মেলানিয়ার দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন নতুন করে ছড়িয়েছে! কয়েকদিন আগে একটি অনুষ্ঠানের ভিডিওতেও পাশাপাশি বসা ট্রাম্প ও মেলানিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা হয়। তবে, তাদের মধ্যে কী ঘটছে, সে বিষয়ে এখনো কোনো পক্ষ নিশ্চিত বক্তব্য দেয়নি।
—জা. অর্থনীতি/এলএটি