Print Date & Time : 07 November 2026 Saturday 03:54 am

ফ্রেম ভেঙে জিন্নাহর ছবিটি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী

image

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবিকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে সেই ছবির ফ্রেম ভেঙে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন তিনি।

জানা যায়, তিনি ডাকসু নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ ভিপি (সহসভাপতি) প্রার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র ছিলেন তিনি।

জিন্নাহর ছবি ভাঙার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে পরিচিতি আবুল কাসেম। উনার নেতৃত্বে ১১ মার্চ, ১৯৪৮ হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।

—জা.অর্থনীতি/আইবিএম