Print Date & Time : 08 November 2026 Sunday 11:24 am

সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক

image

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি.। 

এই স্কিমের লক্ষ্য হলো সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ সরবরাহের মাধ্যমে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। 

এই স্কিমের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন অর্থায়ন সুবিধা প্রদান করবে সাউথইস্ট ব্যাংক পিএলসি.।

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান সরকার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। 

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম এবং সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.মাসুম উদ্দিন খান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খান।

—জা. অর্থনীতি/এনজে