Print Date & Time : 07 November 2026 Saturday 05:08 am

লোহিত সাগরের উপকূল হুথিদের নিয়ন্ত্রণে, সৌদির তেল পাইপলাইন বন্ধ

image

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই ভৌগোলিক ও কৌশলগত পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে। আকস্মিক এই পদক্ষেপে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুথিদের শক্তিশালী অবস্থান এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি রুটে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সংকট নিরসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

জা.অর্থনীতি/এসআই