Print Date & Time : 07 November 2026 Saturday 03:04 pm

একটি চক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

image

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: দেশে সারের কোনো সংকট নেই, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি চক্র সার মজুতের চেষ্টা করছে। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, কৃষকদের মাঝে প্রথম ধাপে সারাদেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। ফেনীতে এ কার্ড পাবেন সাড়ে সাত হাজার কৃষক।

এ ছাড়া, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে গিয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

—জা.অর্থনীতি/আইবিএম